ভেতরের খবর নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। এই সমঝোতায় যুক্ত হয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি)। ফলে সমঝোতায় থাকা দলের সংখ্যা দাঁড়াল মোট ১০টিতে।
রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “আগে আটটি দল একসঙ্গে ছিল। এখন আমাদের সঙ্গে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি। আলাপ-আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে নির্বাচনী সমঝোতা হয়েছে।”
জামায়াতের আমির আরও বলেন, ভবিষ্যতে আরও কিছু দল এই জোটে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে নতুন করে অন্য দল যুক্ত হওয়া সম্ভব হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে আলোচনা শুরু করে। পরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এতে যুক্ত হয়।
এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিল। নতুন করে এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় নির্বাচনী রাজনীতিতে এই জোটের প্রভাব আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক
@ইয়াসমিন রিমা


