খালেদা জিয়ার তিন আসনে বিকল্প প্রস্তুতি, ১৫টির বেশি আসনে প্রার্থী বদল বিএনপির

ভেতরের খবর নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী তালিকায় বড় ধরনের রদবদল এনেছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া যে তিনটি আসনে নির্বাচন করার কথা বগুড়া, দিনাজপুর ও ফেনী সেসব আসনে তাঁর জন্য মনোনয়নপত্র সংগ্রহের পাশাপাশি বিকল্প প্রার্থীও প্রস্তুত রাখা হয়েছে। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এসব মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, খালেদা জিয়া বর্তমানে মারাত্মক অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিনটি আসনেই বিকল্প প্রার্থী রাখা হয়েছে। ফেনী-১ আসনে তাঁর মনোনয়নপত্র জমা দেবেন বিএনপির নির্বাচন সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম (মজনু)। খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে তিনিই সেখানে দলের প্রার্থী হতে পারেন। বগুড়া-৭ আসনে মোরশেদ আলম এবং দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এদিকে মাঠপর্যায়ের জরিপ, দলীয় অসন্তোষ ও রাজনৈতিক সমীকরণ বিবেচনায় নিয়ে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। দলীয় সূত্র বলছে, ‘ধানের শীষের বিজয়’ নিশ্চিত করতেই এসব পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ও মিত্র দলগুলোর জন্য ১৫টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় একাধিক আসনে প্রার্থী বদলের ঘটনা ঘটেছে। ঢাকায় ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চট্টগ্রামে রাউজানসহ কয়েকটি আসনে সংঘাত ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থী পরিবর্তন করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, প্রায় ৩০০ আসনের মনোনয়নই চূড়ান্ত হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগমুহূর্ত পর্যন্ত পরিবর্তন হওয়া নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। দলীয় সূত্র জানায়, আজই বিএনপির প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হতে পারে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *