রুমিন ফারহানাসহ ৯ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে। সোমবার (৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র বা সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে আরও বহিষ্কৃত নেতারা হলেন মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম, হাসান মামুন, আব্দুল খালেক, তরুণ দে, সাইফুল আলম নীরব, মামুনুর রশিদ (চাকসু মামুন) ও মেহেদী হাসান পলাশ।
বিএনপি সূত্র জানায়, এসব নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা ও সম্মিলিত সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগত বা স্বতন্ত্র রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন, যা দলীয় নীতি ও নির্দেশনার পরিপন্থী।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। দলীয় সিদ্ধান্তের সঙ্গে এই অবস্থান সাংঘর্ষিক হওয়ায় বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা ও সিদ্ধান্ত বাস্তবায়নের স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *