খালেদা জিয়ার মৃত্যুতে শোকবইয়ে কূটনীতিক ও বিশিষ্টজনদের স্বাক্ষর

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে স্বশরীরে এসে শোকবইয়ে স্বাক্ষর করছেন ঢাকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিকরা। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও দেশের বিশিষ্টজনরাও শোক প্রকাশ করতে আসছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে শোকবই খোলা হলে সরেজমিনে দেখা যায়, একে একে বিভিন্ন দেশের প্রতিনিধি সেখানে উপস্থিত হয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন।
এরই মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জার্মানি, ইরান, ওমান, আলজেরিয়া, কাতার, ফ্রান্স, নরওয়ে, সুইডেন, ব্রুনাই, ফিলিস্তিন, স্পেন, মরক্কো, ভুটান, ব্রাজিলসহ মোট ২৮ দেশের প্রতিনিধি।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের মধ্যে শোকবইয়ে স্বাক্ষর করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহার, সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিজেপির চেয়ারম্যান আন্দলিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, মেজর জেনারেল (অব.) মনিরুজ্জামান, মেজর জেনারেল (অব.) এ টি এম ওয়াহাবসহ অনেকে।
কূটনীতিকদের শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম সমন্বয় করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, জেবা খান ও ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন।
রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্টজনদের স্বাক্ষর কার্যক্রম সমন্বয় করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোক জানাতে চেয়ারপারসন কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। ৩০ ডিসেম্বর বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাক্ষর কার্যক্রম চলবে। এছাড়া ৩১ ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং ১ জানুয়ারি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর করা যাবে।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *