শ্রদ্ধা ও ভালোবাসায় ফিরোজায় পৌঁছালেন :বেগম খালেদা জিয়া

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):জাতীয় পতাকায় মোড়ানো অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়া হচ্ছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণ থেকে রওনা হলে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
ফিরোজায় কিছু সময় মরদেহ রাখা হবে। এরপর জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।

মো: উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *