ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর খনন কাজের অগ্রগতি পর্যবেক্ষণে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পরিদর্শনকালে নেতারা কবর খনন কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দলীয় সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার দাফনকে ঘিরে সব প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা হচ্ছে।
এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।


