সাত বছরের দাম্পত্যে ইতি, সালমা–সানাউল্লাহ নূরের বিচ্ছেদ

ভেতরের খবর নিউজ ডেস্ক: কণ্ঠশিল্পী সালমা ও তাঁর স্বামী আইনজীবী সানাউল্লাহ নূরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। মঙ্গলবার (গতকাল) ফেসবুকে দেওয়া এক পোস্টে বিচ্ছেদের খবর জানান সানাউল্লাহ নূরে সাগর। তিনি জানান, পারস্পরিক মতের অমিল, চিন্তা ও মানসিকতার দূরত্বের কারণেই তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত।
বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কিছু বলতে চান না সালমা। মানসিকভাবে ভালো নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমার জায়গা থেকে কিছুই হয়নি। যা হয়েছে তিনি করেছেন। কেন হয়েছে, সে বিষয়ে আমি কিছু বলতে পারব না।’ তবে সাবেক স্বামীর প্রতি শুভকামনা জানিয়ে সালমা বলেন, তিনি তাঁর মেয়ের বাবা এবং তাঁর প্রতি সম্মান সব সময় থাকবে।
২০১৮ সালের শেষ দিকে পারিবারিক আয়োজনে আইনজীবী সানাউল্লাহ নূরেকে বিয়ে করেন সালমা। পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের সামনে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। তাঁদের সংসারে রয়েছে এক কন্যাসন্তান।
কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান–তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী। এর আগে ২০১১ সালে দিনাজপুর–৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের সঙ্গে তাঁর প্রথম বিয়ে হয়। সেই সংসারে তাঁদের এক কন্যা স্নেহা রয়েছে। ২০১৬ সালে সেই দাম্পত্যের বিচ্ছেদ ঘটে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    মহাসড়কে অজ্ঞাত ট্রাকের চাপায়:প্রাণ গেল বৃদ্ধের

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী): নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত একটি ট্রাকের চাপায় আলহাজ্ব আব্দুর রসিদ শেখ (বৃদ্ধ) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া সরদারপাড়া…

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *