ভেতরের খবর নিউজ ডেস্ক: মাদারীপুরের সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে নিজ ঘরে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি জাহিদ শেখকে জবাই ও কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি একই এলাকার জবেদ শেখের ছেলে।
নিহতের পরিবার জানায়, দুপুরে ঘরে কাজ করছিলেন জাহিদ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক ঘরে ঢুকে কোনো কথা ছাড়াই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরিবারের সদস্যরা চিৎকার করলে পালানোর সময় স্থানীয়রা সজিবকে ধরে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। আটক সজিব জেলার রাজৈর উপজেলার বাজিতপুর এলাকার মোস্তফা শেখের ছেলে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
@ইয়াসমিন রিমা


