ভেতরের খবর নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে মুখোমুখি হন দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধি। বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে নির্ধারিত কক্ষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন। এশিয়া ওয়ান নিউজের তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে যুদ্ধের পর এটিই ভারত–পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রথম সরাসরি যোগাযোগ।
@ইয়াসমিন রিমা


