বেগম জিয়ার জানাজায় পদপিষ্ট হয়ে নিহত নীরব, হাসপাতালে শয্যাশায়ী জুলাই যোদ্ধা ছেলে,

ভেতরের খবর নিউজ ডেস্ক: মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় পদপিষ্ট হয়ে নিহত হয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা নীরব (ছদ্মনাম) ভাই। আজ বুধবার রাজধানীতে অনুষ্ঠিত জানাজায় অংশ নিতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত নীরবের পরিবারে নেমে এসেছে আরও গভীর শোক। তাঁর একমাত্র ছেলে নাঈম জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। গুলিবিদ্ধ হয়ে তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙে যায়।

চিকিৎসকদের মতে, নাঈম বর্তমানে বিছানা থেকে নিজে নড়াচড়া করতেও অক্ষম।
দুর্ভাগ্যজনকভাবে, আহত ছেলেকে দেখার মতো বাবা-মা, কেউই আর বেঁচে রইলেন না। একদিকে পিতার মৃত্যু, অন্যদিকে শয্যাশায়ী সন্তানের ভবিষ্যৎ পরিবারটির ওপর নেমে এসেছে এক হৃদয়বিদারক মানবিক বিপর্যয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহত নীরবের আত্মার মাগফিরাত ও আহত নাঈমের সুস্থতা কামনা করেছেন।

আল্লাহ তায়ালা মরহুম নীরব ভাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং জুলাই যোদ্ধা নাঈমকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *