কোটালীপাড়ায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬  এবং প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের মধ্যে সমাপনী  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বুধবার (৭জানুয়ারী) কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে উপজেলার ৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সাগুফতা হক।একাডেমি সুপারভাইজার জসিমউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। এসময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আবু তাহের হেলাল,উপজেলা জনস্বাস্থ্য প্রোকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণু পদ মজুমদার,কমলকুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক ইদ্রিস সরদার , সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডে সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজয়ীদের মধ্যে ক্রিকেট এ সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট চ্যাম্পিয়ন ও কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউশন (মডেল)রানার আপ: হয়।
এদিকে ভলিবলে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন: হয়। এছাড়াও অন্যান্য প্রতিযোগিতায় প্রথম  ও দ্বিতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
এফ এম মিরাজুল সৈকত , কোটালীপাড়া ( গোপালগঞ্জ )
01811953261
  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *