যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৪

ভেতরের খবর নিউজ ডেস্ক: যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিবার গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত হন। তাঁদের মরদেহ নাসের হাসপাতালে আনা হয়েছে। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকলেও ওই এলাকা এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে।
এদিকে গাজা সিটির তুফাহ এলাকায় গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। চিকিৎসা সূত্র জানায়, ৩১ বছর বয়সী ওই ব্যক্তির বুকে গুলির ক্ষত ছিল এবং তাঁর মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে নেওয়া হয়। যুদ্ধবিরতির আওতায় এর আগে এই এলাকা থেকে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল।
মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় আরও একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা।
এর আগে রবিবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়, যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট নিহতের সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ। গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *