ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ( গোপালগঞ্জ )উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাংবাদিক ফোরাম এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারী) দুপুর ১ টায় সাংবাদিক ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন দেশের সর্বাধিক জনপ্রিয় ও সনামধন্য পত্রিকা দৈনিক ইনকিলাবের কোটালীপাড়া সংবাদদাতা এফ এম মিরাজুল সৈকত।
সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনিরুজ্জামান শেখ জুয়েল ( দৈনিক আমার দেশ) এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন কালাম তালুকদার (দৈনিক ভোরের আলো)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবগঠিত কমিটি ঘোষণা করেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় টিভি এবং দৈনিক ইনকিলাবের গোপালগঞ্জ প্রতিনিধি জয়ন্ত শিরালী।
এ কমিটির অনান্য নেতৃবৃন্দ হলেন- সহসভাপতি কামরুল হাসান (আজকালের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক জিয়াদুল ইসলাম লিমন (সংগ্রাম), দপ্তর সম্পাদক হৃদয় হাওলাদর (কান্ট্রি টুডে), প্রচার সম্পাদক মায়াজ হাওলাদার (বর্তমান বাংলা)। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল শেখ (খবর বাংলাদেশ), কাজী শাহীন (দেশের তথ্য), গোলাম মর্তুজা (যুগকথা), সোহেল হাওলাদার (যুগের সাথী), আলবার্ট শিকদার কমল (কালের সমাজ) ও কামাল হাওলাদার (চৌকস)।
কোটালীপাড়া সাংবাদিক ফোরাম- স্থানীয় জামাজিক কর্মকান্ড, সাংবাদিকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, পেশাগত মান উন্নয়ন, এলাকার বিভিন্ন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ,সাংবাদিকদের উপর বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন থেকে রক্ষা, সত্যবাদীতা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সবাই একমত পোষণ করে উল্লেখ করেন যে , সামনের দিনগুলো থেকে সাংবাদিকতার সর্বোচ্চ নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে সত্য ও ন্যায়ের সঠিক সংবাদ সংগ্রহ ও প্রচারে সবাই একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করবো।
এদিকে দৈনিক ইনকিলাব প্রতিনিধি এফ এম মিরাজুল সৈকত (কোষাধ্যক্ষ) নির্বাচিত হওয়ায় সকল সাংবাদিকদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীগণ।।
এফ এম মিরাজুল সৈকত , ১৭-০১-২০২৬
01811953261