বগুড়া বিএনপির ঘাঁটি, দায়িত্ব নেতাকর্মীদের :তারেক রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বগুড়া দলটির শক্ত ঘাঁটি এবং এই ঘাঁটির দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের হাতেই তুলে দেওয়া হলো। তিনি নেতাদের উদ্দেশে বলেন, এই এলাকার জনগণ ও সাংগঠনিক অবস্থান সঠিকভাবে দেখভাল করতে হবে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। শুরুতে তিনি স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন।
পরে বক্তব্যে তিনি বলেন, কেউ কেউ মনে করছেন ভোটারদের কাছে না গেলেও ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে, কিন্তু তিনি ব্যক্তিগতভাবে তা মনে করেন না। তাঁর মতে, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বসে থাকলে চলবে না প্রত্যেক ভোটারের কাছে যেতে হবে। তিনি বগুড়ার সাতটি আসনেই বড় ভোটের ব্যবধানে বিজয়ের আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, অতীতে তিনি বহুবার বগুড়ায় এসেছেন, এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হিসেবে এসেছেন। তবে তাঁর নির্বাচনী দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের ওপরই বেশি, কারণ তাঁকে সারা দেশে প্রচারণায় অংশ নিতে হচ্ছে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, আলী আজগর তালুকদার, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান প্রমুখ।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *