ভেতরের খবর নিউজ ডেস্ক: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতা নাসিরুদ্দিন অভিযোগ করেন, ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে বের হওয়ার সময় বিএনপির কর্মী-সমর্থকদের হামলায় তিনি মাথায় আঘাত পান। তিনি দাবি করেন, সেনাবাহিনীর সামনেই এ ঘটনা ঘটে এবং অভিযোগ জানালে সেনাবাহিনী তাদের উদ্ধার করে।
তিনি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে সেখানে ভোট ডাকাতির অভিযোগ তোলেন। বিএনপি নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ করে ভোট বানচালের চেষ্টা না করার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে নাসিরুদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের ওপর আঘাত এলে পাল্টা প্রতিরোধ করা হবে। ঢাকা-৮ আসনে অনিয়ম হলে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
@ইয়াসমিন রিমা