হেমায়েতপুরে পার্কিং করা বাসে আগুন

ভেতরের খবর নিউজ ডেস্ক: রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়ক-এর হেমায়েতপুর এলাকায় কফিল পেট্রোল পাম্পের সামনে পার্কিং করা একটি হানিফ পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, আরিচাগামী লেনে বাসটি পার্কিং করা অবস্থায় হঠাৎ আগুন দেখতে পান পথচারীরা। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
সাভার ফায়ার সার্ভিস-এর ফায়ার ফাইটার আবু হানিফ বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। তবে এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, সাভার মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *