ডাঁশমারিতে গুলিতে মোস্তফা নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নগরীর ডাঁশমারি এলাকায় নিহত মোস্তফার বাড়িতে গিয়ে শোকের মাতম দেখা গেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ডাঁশমারির খোঁজাপুর কবরস্থানের প্রাচীরের পাশে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মোস্তফা (৫০)।
নিহতের স্ত্রী নাদেরা বেগম বিলাপ করে বলেন, তাঁর স্বামী কোনো রাজনৈতিক দল বা ঝামেলায় জড়িত ছিলেন না। নিয়মিত নামাজ পড়তেন, মোড়ে চা খেতেও যেতেন না। নামাজে যাওয়ার পর আর ফিরে আসেননি। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিহতের কোনো শত্রু ছিল কি না এমন প্রশ্নে নাদেরা বেগম জানান, এক বছর আগে প্রতিবেশী উকিল নামের এক ব্যক্তির সঙ্গে মারামারির ঘটনায় বিরোধ ছিল। ওই বিরোধ থেকেই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পরিবারের দাবি। নিহতের স্বজনদের অভিযোগ, উকিল প্রকাশ্যে হত্যার হুমকিও দিয়েছিলেন।
ঘটনার পর উকিলের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার রাত থেকেই তারা বাড়িতে নেই। নিহতের ভাতিজি শাকিলা বলেন, এক বছর আগের মারামারির জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
রোববার সকালে নিহতের স্ত্রী নাদেরা বেগম মতিহার থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনজনকে আসামি করা হলেও তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করেনি পুলিশ।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকেলে মরদেহ খোঁজাপুর কবরস্থানে দাফন করা হয়।
নিহত মোস্তফা পেশায় মিল শ্রমিক ছিলেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *