গোসাইরহাটে শ্রমিক দলের সদস্যের আমগাছে ঝুলন্ত লাশ

ভেতরের খবর নিউজ ডেস্ক: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার খাটরা গ্রামে সোমবার বিকেলে স্থানীয় এক যুবককে আমগাছে ঝুলন্ত অবস্থায় মৃত অবস্থায় পাওয়া গেছে। নিহত জয়নুদ্দিন ঢালী খাটরা গ্রামের মৃত মোসলেম ঢালীর ছেলে ও গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সদস্য।
স্থানীয়রা জানিয়েছেন, রোববার রাতের খাবারের পর তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করার পর সোমবার বিকেলে গ্রামের পাশের বিলের একটি আমগাছে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহতের ভাতিজা মো. ইব্রাহিম বলেন, “আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পরে বিকেলে তার মরদেহ দেখেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”
গোসাইরহাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জসিম সিকদারও দাবি করেছেন, “জয়নুদ্দিন খুব ভালো মানুষ ছিলেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চাই।”
পুলিশ জানিয়েছে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *