শপথ কক্ষ থেকে বেরিয়ে গেলেন রুমিন–ইশরাক

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। তবে প্রথম শপথ শেষে সংসদ সচিবালয়ের শপথকক্ষ ত্যাগ করেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবন-এর শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথের সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা, যিনি অনুষ্ঠানটি পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রথম শপথ গ্রহণের পর ব্রাহ্মণবাড়িয়া–২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শপথকক্ষ ত্যাগ করেন। তার পরপরই ঢাকা–৬ আসনের বিএনপির নির্বাচিত এমপি ইশরাক হোসেনও কক্ষ ছেড়ে বেরিয়ে যান। তবে দেরিতে পৌঁছানোর কারণে ইশরাক হোসেন শুরুতে জামায়াত ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে একযোগে শপথ নেন।
এর আগে সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের সদস্যরাও কোনো শপথ নেবেন না। পরে দলীয় সিদ্ধান্তে জামায়াতের সংসদ সদস্যরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য এই দুটি শপথই গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ভিন্ন ভিন্ন অবস্থান ও লক্ষ্য করা গেছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *