আপস করিনি, সিস্টেম বদলই লক্ষ্য: পাটওয়ারী

ভেতরের খবর নিউজ ডেস্ক: রমজানের প্রথম তারাবির নামাজ শেষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচনে আপসহীন অবস্থানের কথা জানান এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, নির্বাচনের সময় তার কাছে বিভিন্ন মহল থেকে সমঝোতার প্রস্তাব এসেছিল। কেউ ক্রিমিনাল পরিচয়ে, কেউ ব্যবসায়ী হিসেবে, আবার কেউ প্রশাসনের লোক পরিচয়ে এসে ‘ডিল’ করার কথা বলেছে। এমনকি মুখ বন্ধ রাখলে জিতিয়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে তিনি স্পষ্ট করে জানান, কারও সঙ্গেই তিনি আপস করেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাটওয়ারী। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী মির্জা আব্বাস-এর কাছে পরাজিত হন। তবে প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে করা বিভিন্ন মন্তব্যের কারণে তিনি আলোচনায় ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশে পাটওয়ারী বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণমাধ্যমকে ভ্যানগার্ডের ভূমিকা নিতে হবে। রমজান মাসে যারা সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজিতে জড়িত তাদের হেদায়েতের দাওয়াত দেওয়ার কথাও জানান তিনি।
ভবিষ্যতে ভোট চুরির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ঢাকা-৮ আসনে কেউ ভোট চুরি করতে এলে, সে যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। এ আসনকে তিনি শহীদ ওসমান হাদির স্বপ্নের ‘ইনসাফের বাংলাদেশ’ গঠনের ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পাটওয়ারী বলেন, নির্বাচন তাদের মূল লক্ষ্য নয়; বরং রাজনৈতিক ও প্রশাসনিক সিস্টেম পরিবর্তনই তাদের প্রধান লক্ষ্য, এবং সে লক্ষ্যেই কাজ চালিয়ে যাবেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *