বগুড়ার নন্দীগ্রামে তারাবির নামাজ শেষে ছাত্রদলকর্মী খুন

ভেতরের খবর নিউজ ডেস্ক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তারাবির নামাজ শেষে মসজিদের সামনে মিলন রহমান (১৬) নামে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার বুড়ইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিলন রহমান ওই গ্রামের দিলবর রহমানের ছেলে এবং বুড়ইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা গেছে, সে ছাত্রদলের কর্মী হিসেবে স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, বুড়ইল এলাকার বখাটে যুবক শামিমের সঙ্গে নিহতের প্রতিবেশী নবীর শেখ নামে আরেক যুবকের তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর মিলন স্থানীয় মসজিদে তারাবির নামাজ আদায় শেষে বাইরে দাঁড়িয়ে ছিল। এ সময় শামিম ৫ থেকে ৭টি মোটরসাইকেলে ১০ থেকে ১৫ জনকে নিয়ে ঘটনাস্থলে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, তারা কোনো ধরনের কথা না বলেই মিলনের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *