ফেনী-৩ এ চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা

ভেতরের খবর নিউজ ডেস্ক: ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখতে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছেন শিল্প সাম্রাজ্যের কর্ণধার ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি নির্ভয়ে তথ্য দেওয়ার অনুরোধ জানান এবং আশ্বস্ত করেন প্রাপ্ত সব তথ্য গোপন রাখা হবে।
চাঁদাবাজি ও সন্ত্রাস সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরটি প্রকাশ করেন। একই সঙ্গে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।
স্থানীয়দের মতে, এই ঘোষণা কার্যকরভাবে বাস্তবায়িত হলে ফেনী-৩ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আবদুল আউয়াল মিন্টু। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *