ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঈদুল ফিতরের আগেই দেশের মসজিদভিত্তিক ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের সম্মানি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, প্রথমবারের মতো কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেন তিনি। এ সময় ঈদের আগেই মসজিদের ইমাম-খতিব-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

মাহদী আমিন আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-খতিব-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি ও উৎসব ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ঈদুল ফিতরের আগে এই কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে সারাদেশে তা সম্প্রসারণ করা হবে।

ব্রিফিংয়ে কর্মসংস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। সরকারি ও বেসরকারি খাতে চাকরি সৃষ্টির পাশাপাশি বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে বেকার সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্ট সচিব ও মন্ত্রীরা এ বিষয়ে মতামত দিয়েছেন।
সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *