ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট থানার পিলখানা বিজিবি কোয়ার্টার থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী বিবি হালিমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বিজিবির কর্মকর্তা শরিফুল ইসলামের বাসার গৃহকর্মী ছিল।
নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন খান জানান, মরদেহটি গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, তার ১১ মাস বয়সী শিশুকে দেখাশোনার জন্য দুই মাস আগে হালিমাকে রাখা হয়েছিল। সোমবার শিশুটিকে খুঁজতে গেলে দেখা যায় হালিমা বাথরুমের দরজা বন্ধ করে রেখে ঝুলন্ত অবস্থায় আছেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।
হালিমার বাড়ি ঢাকার কামরাঙ্গীরচর থানার ভাঙ্গাড়ীর মোচর এলাকায় এবং বাবার নাম শাহ আলম।
@ইয়াসমিন রিমা