আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: হত্যার অভিযোগসহ পৃথক পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী–কে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট।
বৃহস্পতিবার (আজ) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন চেয়ে আইভীর করা আবেদনের শুনানি শেষে রুলসহ এ আদেশ দেন।
এই পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় দায়ের করা হত্যা মামলা এবং অপরটি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় করা হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত। এসব মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে কারাগারে থাকা অবস্থায় হাইকোর্টে পৃথক আবেদন করেন আইভী। পরে আবেদনগুলো শুনানির জন্য ওঠে।
আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও মোতাহার হোসেন সাজু। সঙ্গে ছিলেন আইনজীবী এস এম হৃদয় রহমান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল।
গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত বছরের ৯ নভেম্বর হাইকোর্ট থেকে পাঁচ মামলায় জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ তা স্থগিত করেন।
আইভীর আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, নতুন পাঁচ মামলার এজাহারে আইভীর নাম নেই, তিনি দীর্ঘদিন কারাগারে রয়েছেন এবং তদন্তেও তেমন অগ্রগতি নেই এমন যুক্তিতে জামিন চাওয়া হয়। এসব বিবেচনায় হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তবে অপর পাঁচ মামলায় জামিনের বিষয়ে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের আবেদন বিচারাধীন থাকায় আপাতত তাঁর কারামুক্তি হচ্ছে না।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান নজরুল বলেন, হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন–এর টানা তিনটি নির্বাচনে জয়ী হন তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া ,গোপালগঞ্জ সংবাদদাতা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কোটালীপাড়া ১০০ শয্যা হাসপাতালের সামনে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *