ভেতরের খবর নিউজ ডেস্ক: ছোট পর্দার অভিনেতা জাহের আলভী-র স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।
প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় গণমাধ্যমকে জানান, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে জানা গেছে, ঘটনার সময় অভিনেতা জাহের আলভী দেশের বাইরে ছিলেন। তিনি বর্তমানে নেপাল অবস্থান করছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় এখনো তিনি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।
উল্লেখ্য, ২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন জাহের আলভী ও আফরা ইবনাত ইকরা। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। ইকরার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে।
@ইয়াসমিন রিমা