উপবৃত্তির প্রলোভনে কলেজছাত্রী ধর্ষণ

ভেতরের খবর নিউজ ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা-এ উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণ ও পরবর্তীতে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. রঞ্জু মিয়া (৫০)। তিনি উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় পন্ডিতপুর আলিম মাদ্রাসা-এর অধ্যক্ষ হিসেবে কর্মরত।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে ভুক্তভোগী ছাত্রীটি একাদশ শ্রেণিতে ভর্তি হয়। ভর্তির পর থেকেই অধ্যক্ষ বিভিন্ন অজুহাতে ছাত্রীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং সরকারি উপবৃত্তি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। গত ১৮ ডিসেম্বর সকালে উপবৃত্তি ফরমে স্বাক্ষরের কথা বলে তাকে পান্থাপাড়ার নিজ বাসায় ডেকে নেন। সেখানে সুযোগ বুঝে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করেন এবং কৌশলে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ব্ল্যাকমেইল করা হয়।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযুক্তকে নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ভুক্তভোগীর অভিযোগের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, শনিবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে এবং ভুক্তভোগী ছাত্রীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *