ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লার তিতাস উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ায় মজিদপুর ইউনিয়ন বিএনপির আরও চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার রাতে মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পৃথক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন—মজিদপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ডের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল রহমান, নির্বাহী সদস্য মো. নজরুল ইসলাম ভূঁইয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. সুমন মোল্লা এবং ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান।
তিতাস উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্যসচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বলেন, দলীয় পদে থেকে নির্বাচনকালে শৃঙ্খলা ভঙ্গ করে তাঁরা অন্য প্রার্থীর পক্ষে কাজ করেছেন, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে তাঁদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে প্রথম আলোকে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।
@ইয়াসমিন রিমা