সন্ধান মিলেছে না আলভীর

ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন শোবিজ অভিনেতা আলভী। বর্তমানে তার ফেসবুক আইডি ডিজেবল এবং হোয়াটসঅ্যাপও ডিঅ্যাকটিভ অবস্থায় রয়েছে। ব্যক্তিগত মোবাইলেও তাকে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, ইকরার মৃত্যুর সময় আলভী নেপালে নাটকের শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সেখানে তার সঙ্গে চর্চিত প্রেমিকাও ছিলেন, যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। দেশে ফেরার পর বিস্তারিত বিবৃতি দেওয়ার কথা থাকলেও আলভী এখন পর্যন্ত সাংবাদিকদের সামনে আসেননি।
পুলিশ জানিয়েছে, স্ত্রী ইকরার আত্মহত্যার ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে আলভীকে প্রধান আসামি করা হয়েছে এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে। ধারণা করা হচ্ছে, মামলার আইনি জটিলতা এড়াতে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *