ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। চিফ হুইপ করা হয়েছে বিএনপি দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে। তিনি বরগুনা-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, হুইপ করা হয়েছে ছয়জন সংসদ সদস্যকে।
হুইপ হিসেবে নিয়োগ পাওয়া এমপিরা হলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউস, নাটোর-২ আসনের অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান, দিনাজপুর-৪ আসনের মো. আখতারুজ্জামান মিয়া, শরিয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম।