কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন অমান্য করায় ৩ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না তাসনীমের নেতৃত্বে কোটালীপাড়া পৌরসভার ঘাঘর বাজরের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় কোটালীপাড়া থানা পুলিশ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।
সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা তামান্না তাসনীম জানান, মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় মেসার্স জননী মেডিকেল হলকে ২ হাজার টাকা, দ্রব্যের মূল্য তালিকা না রাখায় লক্ষী নারায়ণ ভান্ডাকে ১ হাজার টাকা ও দোকানে নষ্ট জিরা রাখায় মেসার্স লোক নাথ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

# এফ এম মিরাজুল সৈকত , 03.03.2026
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *