উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ): গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বলেছেন, সনাতনী ভাই-বোনেরা যেন নির্বিঘ্নে এবং বিনা বাধায় তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সেজন্য শান্তি ও নিরাপত্তার জন্য আমি আমৃত্যু আমার সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো।
গত মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ শুয়াগ্রামে শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের ১৮০তম জন্মজয়ন্তী মহোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এস এম জিলানী আরো বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে সম্মান দেখিয়েছেন আজকে আবার সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে অতিথি করে সম্মানিত করলেন, তাতে আমি আপনাদের কাছে ঋণি হয়ে গেছি। আমার জন্য আর্শিবাদ করবেন আমি যেন পরিশ্রম দিয়ে মানুষের কল্যাণে ও এলাকার উন্নয়নে কাজ করে এই ঋণ কিছুটা শোধ করতে পারি।
নির্বাচনে জয়ী হওয়া ও এলাকার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, আপনারা ভোটের মাধ্যমে জয়ী করে আমাকে সহযোগিতা করেছেন। আমি আরেকটু সহযোগিতা চাই, সেই সহযোগিতার মধ্যে দিয়ে আমি একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত কোটালীপাড়া গড়তে পারি।
মতুয়া শ্রী পরেশ চন্দ্র হালদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত সনাতন ধর্মীয় এ আলোচনা সভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদারসহ বিএনপি সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
# এফ এম মিরাজুল সৈকত , 04.03.2026
01811953261
সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম
ভেতরের খবর নিউজ ডেস্ক: ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…


