ইবিতে ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া (ইবি) ক্যাম্পাসে উপর্যুপরি ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিহত হয়েছেন। এ ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমান গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ হামলার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ নেওয়া হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ঈমাম জানান, জরুরি বিভাগে আনার সময় ওই শিক্ষক জীবিত ছিলেন। তবে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান। তাঁর মাথায় ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। আহত ফজলুর রহমানের অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। হামলার কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।
ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত চলছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *