ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ

ভেতরের খবর নিউজ ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুমআ রাজশাহী জিরো পয়েন্টে ইমামিয়া জনকল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তরা বলেন, বর্বর হামলা চালিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন । ইরানের সার্বভৌমত্ব ও জনগণের কর্তৃত্বকে লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার ওপর চরম আঘাত।এরফলে মধ্যপ্রাচ্যজুড়ে যেভাবে যুদ্ধ ছড়িয়ে পড়ছে, তার পরিণতি হতে পারে ভয়াবহ।
বক্তারা বলেন,পবিত্র রমজান মাসে এই হামলার মধ্য দিয়ে অবৈধ রাষ্ট্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের সন্ত্রাসী রূপের আবারও বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
সমাবেশে বক্তারা এই হামলাকে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্বের মৌলিক নীতিমালার সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেন। তারা এই বর্বর হামলার তিব্র নিন্দা জানান এবং জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক ফোরামগুলোকে ইরানের সার্বভৌমত্ব রক্ষা এবং অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান। সমাবেশে বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা নাদিম রেযা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা মাজিদুল ইসলাম, সৈয়দা রেবেকা আলি আবেদীন,সৈয়দা রুবিনা ইয়াসমিন ও রাজশাহীর মুহাম্মাদ আমিন ফারষি শিক্ষাকেন্দ্রের পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ আলি আকবর । সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *