প্রবীণ সাংবাদিক জনাব কামাল হোসেন এর মৃত্যু

ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: দৈনিক সংবাদের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি এইচ এম কামাল হোসেন (৫৮) আর নেই।
শুক্রবার বিকেল সোয়া ৪ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার সকাল ৯ টায় কোটালীপাড়ার কুরপালা মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক কামাল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী। সমবেদনা জানিয়েছেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার দাড়িয়া, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদর, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান শেখ জুয়েল, সাধারণ সম্পাদক কালাম তালুকদারসহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

# এফ এম মিরাজুল সৈকত  07.03.2026
01811953261

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *