স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে বিএনপির পদ ছাড়লেন

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর বিএনপির দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়া ব্যারিস্টার কায়সার কামালও দলীয় দায়িত্ব ছেড়ে দিয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। এরপরই তারা বিএনপির বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেন।
মেজর হাফিজ উদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে ব্যারিস্টার কায়সার কামাল দলটির আইন বিষয়ক সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো পদত্যাগপত্রে হাফিজ উদ্দিন আহমেদ উল্লেখ করেন, জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের স্বার্থে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যসহ সব ধরনের দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। একই কারণ উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন কায়সার কামালও।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদগুলো সাংবিধানিক ও নির্দলীয় হিসেবে বিবেচিত। এসব পদে থাকা অবস্থায় কোনো ব্যক্তি রাজনৈতিক দলের সক্রিয় পদ-পদবীতে থাকতে পারেন না।
সংবিধানের ৭৪ ও ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হয় এবং সংসদের কার্যক্রম পরিচালনার সময় দলীয় অবস্থানের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হয়।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *