মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে শফিকুর রহমান

ভেতরের খবর নিউজ ডেস্ক: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস–কে দেখতে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ।
রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা–এ চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে বৃহস্পতিবার রাতে সেখানে যান শফিকুর রহমান। এ সময় তিনি মির্জা আব্বাসের স্ত্রীসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
বাংলাদেশ জামাতি ইসলামী–এর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, হাসপাতালে অবস্থানরত মির্জা আব্বাসের চলমান চিকিৎসা সম্পর্কে খোঁজ নেন শফিকুর রহমান এবং তাঁর আশু আরোগ্য কামনা করেন।
পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শফিকুর রহমান বিষয়টি উল্লেখ করে লেখেন, হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাসকে দেখে এসেছেন এবং তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যাতে তিনি দ্রুত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় সেদিন গভীর রাতে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *