পায়ুপথে লুকানো স্বর্ণ উদ্ধার, যুবক আটক

ভেতরের খবর নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ আইসিপিতে অভিযান চালিয়ে পায়ুপথে লুকানো প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নিয়মিত তল্লাশির সময় বিজিবির সদস্যরা সন্দেহভাজন হিসেবে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার বড় বড়াই কাউরাইদ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মো. সানি মাই (২৭)কে আটক করেন। আর্চওয়ে মেটাল ডিটেক্টরে ধাতব বস্তু শনাক্ত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এক্স-রে করা হলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ২৩১ দশমিক ৮১ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতি পরীক্ষা করে স্বর্ণের সত্যতা নিশ্চিত করেছে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা বিভিন্ন কৌশল ব্যবহার করছে। তবে বিজিবি এসব অপতৎপরতা রোধে সর্বদা সতর্ক রয়েছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *