অস্ত্রোপচারের পর আইসিইউতে মির্জা আব্বাস

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস-কে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এই মুহূর্তে দেশের বাইরে নেওয়ার মতো না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আপাতত তাঁকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তাঁর পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে ভবিষ্যতে মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তিনি আরও জানান, আজ মির্জা আব্বাসের চিকিৎসা নিয়ে একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। সবকিছু পর্যালোচনা করে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়। সেই অনুযায়ী তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হসপিটাল ঢাকা-এর আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
এর আগে জুমার নামাজের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসকে দেখে আসেন। এ সময় মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁর চিকিৎসার সর্বশেষ অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
ডা. রফিকুল ইসলাম বলেন, মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।
গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    লাইসেন্স ভাড়া নিয়ে, অন্য প্রতিষ্ঠানের নামে: সার বিক্রির অভিযোগ

    ভেতরের খবর নিউজ ডেস্ক:(রাজশাহী):নাটোরের বড়াইগ্রামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্স, ভাড়া নিয়ে। মেসার্স রফিকুল ট্রেডার্সের নামে সার বিক্রির অভিযোগ উঠেছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ। মাসিক অর্থের বিনিময়ে লাইসেন্সটি ব্যবহার করে।দীর্ঘদিন…

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *