ভেতরের খবর নিউজ ডেস্ক: দিনাজপুরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন ও পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করেন। সরকার ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা নিরসন, কৃষিকাজে সেচব্যবস্থা উন্নয়ন এবং পানি প্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল খনন ও পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন হলে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যাও অনেকাংশে কমে আসবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী কয়েক বছরে দেশজুড়ে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে পানিসম্পদ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হবে।
@ইয়াসমিন রিমা


