সিআইডিকে আরও গতিশীল করার প্রত্যয় নতুন প্রধানের

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীতে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন সিআইডির নবনিযুক্ত প্রধান মোসলেহ্ উদ্দিন আহমদ। বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় সাবেক সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও গতিশীল, পেশাদার এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানের সুনাম ও ব্র্যান্ডিং ধরে রাখতে হলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এককভাবে কোনো প্রধান সফল হতে পারেন না; বরং প্রত্যেক সদস্যের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই প্রতিষ্ঠানের সাফল্য নিশ্চিত হয়।
বিদায়ী বক্তব্যে মো. ছিবগাত উল্লাহ বলেন, সিআইডি শুধু একটি সংস্থা নয়, এটি একটি পরিবার। আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দলগতভাবে কাজ করার ফলে সংস্থাটিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। বিশেষ করে ৫ আগস্ট-পরবর্তী সময়ে মানিলন্ডারিং ও ফাইন্যানশিয়াল ক্রাইম সংক্রান্ত জটিল মামলাগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি মাঠপর্যায়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত হন।
উল্লেখ্য, ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেওয়া মোসলেহ্ উদ্দিন আহমদ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সিআইডিতে যোগদানের আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *