বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট

ভেতরের খবর নিউজ ডেস্ক: দেশের বিদ্যুৎ খাতে সক্ষমতার নতুন মাইলফলক স্পর্শ করেছে সরকার। বর্তমানে সারাদেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রয়েছে। এসব কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াটে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।
মন্ত্রী জানান, দেশের বিদ্যুৎ উৎপাদনে সরকারি ও বেসরকারি উভয় খাতই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে সরকারি মালিকানাধীন ৬৪টি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ১২ হাজার ৩০২ মেগাওয়াট। অন্যদিকে বেসরকারি খাতে ৬৯টি বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন ক্ষমতা ১০ হাজার ৮৫৩ মেগাওয়াট। এছাড়া সরকারি-বেসরকারি যৌথ মালিকানায় থাকা ৩টি কেন্দ্রের উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬৮ মেগাওয়াট।
সব মিলিয়ে দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন প্রায় ২৯ হাজার মেগাওয়াটে পৌঁছেছে বলে জানান তিনি।
তবে মন্ত্রী উল্লেখ করেন, উৎপাদন সক্ষমতা বেশি হলেও বাস্তব উৎপাদন নির্ভর করে দৈনিক চাহিদার ওপর। বর্তমানে দেশে প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *