ভেতরের খবর নিউজ ডেস্ক: কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমতাসীনরা যদি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে রাষ্ট্র সংস্কার থেকে পিছিয়ে যায়, তবে ভবিষ্যতে আবারও গণ–অভ্যুত্থানের পরিস্থিতি তৈরি হতে পারে।
সম্প্রতি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার কমিশনের কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। তার মতে, বর্তমান বাস্তবতায় এখনো কাঙ্ক্ষিত সংস্কার দৃশ্যমান নয়, যা দেশের গণতান্ত্রিক অগ্রগতির জন্য উদ্বেগজনক।
তিনি বলেন, “চব্বিশের গণ–অভ্যুত্থান” কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য হয়নি, বরং রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের জন্য হয়েছিল। যদি সেই পুরনো ব্যবস্থাই বহাল থাকে, তাহলে যেকোনো ব্যক্তি ভবিষ্যতে আবারও স্বৈরাচারী হয়ে উঠতে পারে।
আরও স্পষ্ট করে তিনি উল্লেখ করেন, “হাসিনা” কোনো একক ব্যক্তি নয়, বরং এটি একটি চিন্তাধারা যেখানে ক্ষমতার কেন্দ্রীকরণ ও দমনমূলক প্রবণতা কাজ করে। তাই ব্যক্তি নয়, পুরো সিস্টেম পরিবর্তনই সময়ের দাবি বলে তিনি মনে করেন।
হাসনাত আবদুল্লাহ জোর দিয়ে বলেন, টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে বিচার বিভাগ, মানবাধিকার প্রতিষ্ঠানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাঠামোগুলোকে স্বাধীন ও কার্যকর করতে হবে। অন্যথায়, জনঅসন্তোষ আবারও আন্দোলনে রূপ নিতে পারে।
@ইয়াসমিন রিমা


