ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম বাজার এলাকার পিএবি সড়কে এ মিছিল বের হয়।
মিছিলের একটি প্রায় দুই মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে ঘিরে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। পরে মিছিলকারীরা সড়ক ত্যাগ করে চলে যান।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ বলেন, মিছিলের বিষয়টি নজরে আসার পর তদন্ত করে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
@ইয়াসমিন রিমা


