কিংবদন্তি কন্ঠশিল্পি আশা ভোঁসলে আর নেই

ভেতরের খবর নিউজ ডেস্ক: ভারতের প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসাল আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তার ছেলে আনন্দ ভোঁসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি (এনডিটিভি), হিন্দুস্তান টাইমস (হিন্দুস্তান টাইমস) ও আনন্দবাজার (আনন্দবাজার)-এর তথ্যমতে, শনিবার সন্ধ্যা থেকে অসুস্থ বোধ করছিলেন আশা ভোঁসলে। পরে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তিনি মারা যান।
১৯৩৩ সালে মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোঁসলে। তার বাবা ছিলেন পণ্ডিত দীননাথ মঙ্গেশকর। ভারতীয় সঙ্গীত জগতের আরেক কিংবদন্তি লতা মঙ্গেশকার তার বড় বোন।
দীর্ঘ সংগীতজীবনে হিন্দি, বাংলা সহ নানা ভাষায় হাজার হাজার গান গেয়েছেন তিনি। শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক গান, গজল কিংবা ক্যাবারে সব ধারাতেই তার অনন্য কণ্ঠের ছাপ রয়েছে। তার গাওয়া অসংখ্য গান আজও শ্রোতাদের হৃদয়ে সমানভাবে জায়গা করে আছে।
এদিকে, হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।
আশা ভোঁসলের মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার কণ্ঠের জাদু প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করছে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: পাকিস্তান সরকার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এটিকে বাংলাদেশের প্রতি সম্মান ও সমর্থনের প্রকাশ হিসেবে উপস্থাপন করেছে। এই মন্তব্য প্রকাশ…

    ওটিটিতে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভ–ঐশীর ‘নূর’

    ভেতরের খবর নিউজ ডেস্ক: আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীকে ঘিরে প্রেমের গুঞ্জন মাঝে বেশ জোরেশোরেই ছড়িয়েছিল। তবে দুজনই তখন স্পষ্ট জানিয়ে দেন। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কাজ নিয়েই…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *