ওটিটিতে মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শুভ–ঐশীর ‘নূর’

ভেতরের খবর নিউজ ডেস্ক: আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীকে ঘিরে প্রেমের গুঞ্জন মাঝে বেশ জোরেশোরেই ছড়িয়েছিল। তবে দুজনই তখন স্পষ্ট জানিয়ে দেন। তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তারা। কিন্তু হঠাৎ আবার দুজনে খবরের শিরোনামে। কারণ,তাদের অভিনীত ছবি ‘নূর’ মুক্তি পেতে যাচ্ছে, তবে প্রেক্ষাগৃহে নয়, ওটিটি প্ল্যাটফর্মে।

মুক্তির আগে এক রোমান্টিক ফটোশুটে অংশ নেন শুভ ও ঐশী। সেই স্থিরচিত্র প্রকাশ্যে আসতেই আবার আলোচনার ঝড়। এর মধ্যেই দুজনের একটি ‘অন্তরঙ্গ’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা আলোচনাকে আরও উসকে দেয়।

ভিডিও ক্লিপে দেখা যায়, নদীর পাশের কাশবনের মাঝে ঐশীকে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। খোঁজ নিয়ে জানা গেছে, এটি আসলে ‘নূর’ ছবির একটি গানের দৃশ্য। ছবির কোনো গান এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ না পেলেও কেউ একজন গানের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেয়। এরপরই তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

রায়হান রাফী পরিচালিত ‘নূর’ শিগগিরই ওটিটিতে মুক্তি পেতে পারে, যদিও সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

এদিকে আরিফিন শুভ বর্তমানে ব্যস্ত রয়েছেন নতুন একটি সিনেমার শুটিংয়ে। পরিচালক সাইফ চন্দন ছবিটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে ভিন্ন একটি সূত্র বলছে নাম হতে পারে ‘মালিক’ অথবা ‘শিকার’। এতে শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

এ ছাড়া শুভ অভিনীত বলিউড সিরিজ ‘জাজ সিটি’ এবং অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

অন্যদিকে জান্নাতুল ঐশী সম্প্রতি শেষ করেছেন ‘সোলজার’ ছবির শুটিং, যেখানে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন সাকিব ফাহাদ।

ওটিটিতে ‘নূর’–এর মুক্তির তারিখ ঘোষণার অপেক্ষায় এখন দর্শকরা।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    চেয়ারম্যান হলে বিনামূল্যে গাঁজা-ইয়াবা দেওয়া হবে

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে “চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা দেওয়া হবে” এমন ব্যঙ্গাত্মক বক্তব্যসংবলিত পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলোতে সিরাজপুর ইউনিয়নের…

    আমীর হামজার বিরুদ্ধে কটূক্তির অভিযোগ, কুষ্টিয়ায় মহিলা দলের ঝাড়ু মিছিল

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমীর হামজার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া শহরে ঝাড়ু মিছিল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *