ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদে টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদ-এর অনুরোধেই ভারত এই প্রকল্প চালু করেছিল এবং “আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।”
বুধবার সংসদ অধিবেশনে বিএনপি এমপি আবদুল মালিক সিলেটের বন্যা ও খরা সমস্যার কথা তুলে টিপাইমুখ বাঁধ নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চান। জবাবে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
স্পিকারের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।
@ইয়াসমিন রিমা


