ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। বুধবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।
উল্লেখ্য, তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জয়লাভ করেন।
@ইয়াসমিন রিমা


