রূপপুরের প্রথম ইউনিটে উৎপাদনের প্রস্তুতি

ভেতরের খবর নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে বড় অগ্রগতি হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কমিশনিং লাইসেন্স দেওয়ায় উৎপাদন শুরুতে আর কোনো বাধা নেই। এ মাসের শেষ দিকে চুল্লিতে পারমাণবিক জ্বালানি প্রবেশ করানো শুরু হতে পারে।
প্রকল্প সূত্র জানায়, জ্বালানি প্রবেশের পর ধাপে ধাপে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, পূর্ণাঙ্গ পরীক্ষার কারণে সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা কম।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *