ঐক্য না ভাঙার আহ্বান স্পিকারের

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশের মানুষ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল এই ঐক্য যেন ভেঙে না যায়। শুক্রবার (১৭ এপ্রিল) ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি সতর্ক করে বলেন, ঐক্য ভেঙে গেলে আবার লুণ্ঠন ও আতঙ্কের রাজত্ব ফিরে আসতে পারে। ছাত্রসমাজের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তারা উন্নয়নের পথ সুগম করেছে।
স্পিকার আরও বলেন, অন্যায়-অবিচারের পরিণতি জনগণ দেখেছে এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান জানান তিনি।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *